অপোর নতুন স্মার্টফোন ‘রেনো থ্রি প্রো’

১৪ মার্চ, ২০২০ ১৫:৫৯  
চীনা স্মার্টফোন কোম্পানি অপো নিয়ে এলো নতুন স্মার্টফোন 'রেনো থ্রি প্রো'। শনিবার (১৩ ই মার্চ) ভারতীয় বাজারে ফোনটির মোড়ক উন্মোচন করা হয়। ফোনটিতে রয়েছে, ঝকঝকে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে রয়েছে ২০.৯ অ্যাসপেক্ট রেশিও এবং একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।ফোনটিতে আছে ৪,০৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী। ফোনটির ভারতীয় বাজারে মূল্য পড়বে- ২৯,৯৯০ রুপি। ফোনটি দুটি ক্যাটাগরিতে বাজারে ছাড়া হয়েছে। ফোনটিতে আছে - ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যামসহ ২৫৬ জিবি স্টোরেজ। অপোর এ স্মার্টফোনিট তিনটি রং এর - অরোরাল ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং স্কাই হোয়াইটে এবং এতে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আল্ট্রা ওয়াইড লেন্স সহ। রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেলের সাদাকালো সেন্সর। রেনো থ্রি প্রো'তে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, জায়রোস্কোপসহ সকল আপডেট সেন্সর যুক্ত করা হয়েছে।